বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

মৌলভীবাজারে শহীদ মিনারে পুলিশের উপর যুবলীগ ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা ফুল দেয়াকে কেন্দ্র করে পুলিশের উপর মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।

রাত ১২টা ১মিনিটে প্রটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া শহীদ মিনারে অর্পন করতে যান। তখন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি নেছার আহমদ পুলিশের বেড়িকেট সড়ে যেতে বলেন। একপর্যায়ে তিনি পুলিশের বেড়িকেট ভেঙে সামনে আগানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা করে। এইদিকে একে একে ফুলদিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান। পরে বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ব্যানারে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

আওয়ামীলীগের পুষ্প অর্পনের সম যুবলীগ সহ-সম্পাদক শিমুল আহমেদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান রনি, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমীন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপতি আব্দুস সামাদ, কিবরিয়া, সিভাজেড শামিম, লিপ্পন, সৌমিক, সাঈদ রাজা, সায়েক, রুপসান, মনুয়ার, তানভির আহমদ চৌধুরী, আবির শেখ হেলাল পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে সড়ে যান।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, যেহেতু এটি জেলার বিষয় এসপি স্যারের সাথে কথা বললে ভাল হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর