শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হবিগঞ্জে বিল দখল নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষ, আহত ৩০

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিলের দখলকে কেন্দ্র করে দুই সমিতির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। জনকল্যাণ সমবায় সমিতির নেতৃত্বে ছিলেন হারিছ মিয়া, আর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম। সোমবার বিল এলাকায় উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা হয়েছে।’

এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর