শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস

অনলাইন ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল ও রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।

অভিযান চলাকালে হাওরের বিভিন্ন পয়েন্টে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, রিং জাল ও ম্যাজিক জাল উদ্ধার করা হয়। পরে হাওরের পাশেই এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, ‘হাইল হাওরের জলজ সম্পদ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ উপায়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর