বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

কমলগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা ব্যর্থ

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানায় ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ।

স্থানীয়রা জানান, অনেক বড় ধরনের গঠনা ঘটতে পারতো। কিন্তু সেটা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীরা সেটা রেলনাইন থেকে সরে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। হয়তো সেটা হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। আমি বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর