বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ মৌলভীবাজারে চা বাগানে যুবকের হাত-পা বাঁ/ধা রক্তা/ক্ত মর/দেহ উ/দ্ধার রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কমলগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ মৌলভীবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল

সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সরকারের সঙ্গে শিক্ষক নেতাদের এক বৈঠকে দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত আসে।

আজ সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার সভাপতিত্ব করেন এবং এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে অর্থ সচিব জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনার জন্য ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এ পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

  • শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসনের বিষয়ে অর্থ সচিব বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠালে তা পর্যালোচনা করা হবে।

এ ছাড়া, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালা অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে এসব আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। উল্লেখ্য, শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো—সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর