শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

কমলগঞ্জে ২ দিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু

সালাহউদ্দিন শুভ / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৮২ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় কেন্দ্র হল সুপারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাব উদ্দিন।

জানা যায়, ২০০১ সাল হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

  • ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। ১১ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন ও দশম শ্রেণির ৫৪ জনসহ ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সহ-উপদেষ্টা মো. আব্দুল মতিন, উপদেষ্টা ও শিক্ষক মো. খুরশেদ আলী, সাবেক সভাপতি শিক্ষক মো. সাজ্জাদুল হক স্বপন, উপদেষ্টা ডা. মো. কাইয়ুম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, শিক্ষক ফরিদ আহমেদ কর্নেল (অবঃ) সালেহ আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, কমলগঞ্জ মণিপুরি সমাজকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রঃশিঃ বিলকিস বেগম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর