শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

আমার বাচ্চারে আইনা দেও; তারে ছাড়া আমি ক্যামনে বাঁচমু : কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ লা কা টা লা শ উ দ্ধা র

ডেস্ক রিপোর্ট / ৩৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চারে আইনা দেও তুমরা। আমি তুমরার কাছে ভিক্ষা চাইরাম, তুমরা আমার ছেলেরে আইনা দেও। আমার ছেলের লাশের সাথে আমারে কাপন পরিয়ে দেও। সে আমার বড় সন্তান, তারে ছাড়া আমি ক্যামনে বাঁচমু…।’

ঘরের উঠানে রাখা ছেলের লাশের সামনে এভাবে আহাজারি করছিলেন রেনু বেগম। তাঁর বড় ছেলে লিটন মিয়া (২৭) গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে গলা কাটা লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে লিটন বড়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার পশ্চিম নন্দগ্রামে লিটন মিয়া (২৭) বাড়িতে দেখা যায়, পরিবারের সদস্য ও স্বজনদের মাতম চলছে। বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা রেনু বেগম। লিটন মিয়ার লাশের পাশে বসে তাঁর বোনের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

লিটন মিয়ার মামা শাহআলম বলেন, লিটন খুব ভালো ছেলে ছিল। তার মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। আমরা তার খুনির শাস্তি চাই। পুলিশ যেন দ্রুত আসীকে ধরতে পারে। আমরা সেই আসায় বসে আছি। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার (০৯সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি। ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে গ্রামের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির মোটোফোনে বলেন, নিহতের পরিবার থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি। তদন্ত চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর