মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন লিটন-নাহিদ-হাসানরা

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন লজ্জার অপেক্ষায় বাংলাদেশ। তখনই দলের হাল ধরেন লিটন কুমার দাস। প্রতিরোধ গড়ে তুলে নেন চোখধাঁধানো এক সেঞ্চুরি। সেটার পুরস্কার পেলেন এবার ডানহাতি এ ব্যাটার। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারও পেয়েছেন দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে লিটনের অবস্থান এখন ১৫তম। ক্যারিয়ার সেরা ১২ নম্বরের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। ২০২২ মে ও ডিসেম্বরে দুবার ১২তে ওঠেন তিনি। অন্যদিকে দুই টেস্ট মিলিয়ে ১৩৭ রান করা মেহেদী হাসান মিরাজ ১০ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৭৫তম।

বোলারদের মধ্যে ১৬ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। অন্যদিকে গতির ঝড় তোলা নাহিদ রানা এগিয়েছেন ২৩ ধাপ। ঢুকে পড়েছেন শতকের ঘরে; ৯৭তম অবস্থানে।

বাংলাদেশের আর কারও উন্নতি হয়নি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে। মুশফিকুর রহিম আগের মতো ১৭তম স্থানে। মুমিনুল হক (৪৯) ও নাজমুল হোসেন শান্তর (৬৬) অবনতি ৩ ধাপ করে।

শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে জোড়া সেঞ্চুরি করা জো রুট শীর্ষস্থান আরও মজবুত করেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৯২২। পরের দুই স্থানে আগের মতোই আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর