বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় আপস না করায় গাড়ি পুড়িয়ে হয়রানির অভিযোগ বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ

প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’: ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স, ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।

আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে পরিকল্পনা এবং করণীয় সম্পর্কে গণমাধ্যমে ব্রিফিংকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে। স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও।

আরও বলেন, এ সকল বিষয়ে লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্খিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের বিষেশজ্ঞরা। দ্রুততম সময়ে এ প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বদ্ধ পরিকর। এদেশের ক্রীড়াঙ্গণের মানুষের জন্য সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, দেশের চলমান সঙ্কট কাটিয়ে ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং কার্যক্রম চলমান রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর