শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলো ‘দুধরাজ’

ডেস্ক রিপোর্ট / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রায় মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি ‘দুধরাজ’ সাপ। পরে সেটিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা।

চঞ্চল গোয়ালা জানান, কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন দেন দুধকুমার মোদির বাড়ির লোকজন। তারা দুধরাজ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাদের বাধা দেই,পরে তারা আর সেটাকে মারেনি। তারপর আমি সকাল ৬টার দিকে গিয়ে সাপটিকে উদ্ধার করি।

তিনি বলেন, এই দুধরাজ নির্বিষ প্রজাতি। এর কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। এই সাপটি আমাদের কৃষি এবং কৃষকের বন্ধু। এরা ফসলধ্বংসকারী ক্ষতিকর ইঁদুর খেয়ে কৃষির উপকার সাধন করে। দুধরাজের ইংরেজি নাম Common Trinket Snake।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সহযোগিতায় ফরেস্টার সিদ্দিককে সাথে নিয়ে সাপটিকে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয় বলে জানান চঞ্চল গোয়ালা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর