শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন

এম এ ওয়াহিদ রুলু / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় ঔষধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, রোগীদের জন্য মানসম্মত ওষুধ নিশ্চিত করতে কাজ করা এবং স্বাস্থ্যখাতকে গতিশীল রাখতে তাদের ভূমিকা অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের পেশাগত সংকট, মানসিক চাপ ও অনিরাপদ পরিবেশের মধ্যে দায়িত্ব পালন করছেন।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় ঔষধ প্রতিনিধিদের অবহেলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হতে হয়। এছাড়া কর্মঘণ্টা, যাতায়াত ও কর্মস্থলের নানা সমস্যার কারণে প্রতিনিধিদের মানবিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাই দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রতিনিধিদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন। পরে মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ফারিয়া কমলগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর