রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দীর্ঘদিনের জমি বিরোধের অবসান; সাংবাদিক এম ইদ্রিস আলীর উদ্যোগে সমাধান

ডেস্ক রিপোর্ট / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চকগাঁও হাজী বাড়িতে প্রায় ৫০-৬০ বছরের পুরোনো জমিজমা সংক্রান্ত বিরোধ অবশেষে মীমাংসা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এই বিরোধ চিরতরে নিষ্পত্তি করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

বিরোধ নিষ্পত্তি অনুষ্ঠানে এলাকার স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী ও দুই পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি হওয়ায় উভয় পক্ষ স্বস্তি প্রকাশ করেন।

এ সময় সাংবাদিক ইদ্রিস আলী বলেন, “সম্প্রীতির গ্রামীণ সমাজ টিকিয়ে রাখতে বিরোধ নয়, সমঝোতাই হওয়া উচিত আমাদের অগ্রাধিকার। সকলে সহযোগিতা করায় আজ দীর্ঘদিনের একটি সমস্যা মীমাংসিত হয়েছে—আলহামদুলিল্লাহ।”

স্থানীয়রা জানান, সাংবাদিক এম ইদ্রিস আলীর সালিশবিচারের এ ধরনের গঠনমূলক ভূমিকা গ্রামীণ সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে দৃষ্টান্ত হয়ে থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর