বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা,দুর্ভোগে হাজারো মানুষ শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে শ্রীলঙ্কা। শক্তিমত্তা বিবেচনায় ভারত এগিয়ে থাকলেও বড় ব্যবধানে হারিয়ে দিনটি নিজেদের করে নেন লঙ্কান নারীরা।

ভারতের দেয়া বড় লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন চামারি আতাপাত্তু। অধিনায়কের গড়ে দেয়া ভিতে ঘরের মাঠে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা।

ডাম্বুলায় রোববার ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ব্যাট হাতে দারুণ সময় পার করা অধিনায়ক আতাপাত্তু খেলেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস। এছাড়া সামারাবিক্রমাও অর্ধশতক তুলে নেন। ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটার।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হারমানপ্রীত। ভারতের ওপেনিং জুটি শুরুটা ভালো করলেও ম্যাচে বড় রান করতে পারেননি তারা। ১৯ বলে ১৬ রান করে আউট হন ওপেনার শেফালি ভার্মা। অর্ধশতরান করেন অপর ওপেনার স্মৃতি মান্ধানা। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন হারমানপ্রীত। তার ব্যাট থেকে আসে ১১ রান।

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মান্ধানার ব্যাট থেকে। তিনি করেন ৪৭ বলে ৬০ রান। তাকে দারুণ সঙ্গ দেন জেমাইমা রদ্রিগেস ও রিচা ঘোষ। জেমাইমা ১৬ বলে ২৯ ও রিচা ১৪ বলে ৩০ রান করেন। তাদের ক্যামিওতে ১৬৫ রানে থামে ভারতের রানের চাকা।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারেই আউট হন গুনরত্নে। দলের ইনিংস টানেন আরেক ওপেনার চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়ক এই ম্যাচেও আরেকটি অর্ধশতক তুলে নেন। তাকে সঙ্গ দেন হর্ষিতা সামারাবিক্রমা। এই জুটিতে ওঠে ৮৭ রান। শেষদিকে সামারাবিক্রমা ও দিলহারী জয় নিয়েই মাঠ ছাড়েন। দিলহারী ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে লঙ্কান অধিনায়ক আতাপাত্তুর হাতে। ৫ ইনিংসে ব্যাট করে এই ব্যাটার করেছেন ৩০৪ রান। তার ইনিংসগুলো যথাক্রমে ১২, ১১৯, ৪৯, ৬৩ ও ৬১ রান।

প্রসঙ্গত, এশিয়া কাপে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী দল। তবে অষ্টম শিরোপা কাপ জেতা হলো না হারমানপ্রীত কৌরের দলের। আগে পাঁচবার রানার্স হলেও এবার ঘরের মাঠে শিরোপা নিজেদের কাছেই রাখলো সিংহীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর