শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন শাকিরা

অনলাইন রিপোর্ট / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কলম্বিয়ান পপগায়িকা শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। বিশ্বজুড়ে শাকিরা নামে পরিচিত পাওয়া এ তারকা একাধারে গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক, নৃত্যশিল্পী ও মানবহিতৈষী। ওয়াকা ওয়াকাখ্যাত এই রকস্টারের পরিচিতি কিংবা জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপতারকা শাকিরাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো কলাম্বিয়ান গায়িকা ফুটবলের এ টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে (হাফ টাইম) গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।

কার্ডি বি কে ফিচার করা তার গান ‘পুন্তেরিয়া’ ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল এবং কনকাকাফের ১৬টি দলের অংশগ্রহণে এবারের কোপা আমেরিকা গেল ২০ জুন শুরু হয়ে আগামী ১৪ জুলাই শেষ হবে।

এদিকে ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে এক ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন শাকিরা। বিশেষ করে সাবেক প্রেমিক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছেন বলে জানান এ গায়িকা। এরপরও নিজেকে সামলিয়ে নানা প্রতিকূলতার পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তিনি। মন ভালো রাখতে এ তারকা নতুন উদ্যোমে কাজে মন দেওয়ারও চেষ্টা করছেন। গত মার্চে শ্রোতাদের উপহার দিয়েছেন নিজের ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন শাকিরা। এরপর বিলবোর্ড ২০০-এ ১৩ নম্বরে অবস্থান করছে এবং শীর্ষ অ্যালবাম বিক্রিতে ২ নম্বরে উঠে এসেছে এটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর