মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

হবিগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৯ তম ‘হুল’ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে’ সাঁওতাল বিদ্রোহের ১৬৯তম বার্ষিকী ‘হুল’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজন।

গত রোববার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় দিনব্যাপী সুরমা চা বাগানের মাহুঝিলে সান্তাল জনগোষ্ঠীর আয়োজনে এসব কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে আদিবাসী সাঁওতালদের ঐতিহ্যবাহী সাজে তীর, ধনুক, ঢোল, সানাই নিয়ে বর্ণাঢ্য একটি নৃত্যের তালে তালে আগত অতিথিদের পূষ্পমাল্য দিয়ে বরন করে নেই সাঁওতাল তরুনীরা।

সুমেন বেসরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬ নং শাহজাহানপুর ইউপি সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের মডারেটর রেভা. যাকোব কিস্কু,খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, সুরমা চা বাগানের ব্যাবস্থাপক বাবুল সরকার, সহকারী ব্যাবস্থাপক মনিরুল ইসলাম মনির, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লতিফ হোসেন, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ পাঁনতাতী, তেলিয়াপাড়া চা বাগানের টিলা ক্লার্ক দিলীপ হেমব্রম, ইউপি সদস্য সাইমন মুরমু, গ্রেইস ফাউন্ডেশন কো-অর্ডিনেটর সামুয়েল মুরমু, রিচার্ড কট প্রমুখ।

উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ ১০ হাজারেরও বেশি সাঁওতাল। তখন থেকে আদিবাসী সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর