শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সিন্দুকে রাখা সাড়ে ৪ লাখ টাকার বেশি নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিল সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বাসার ভাড়াটিয়া নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে নাজমুল মিয়া কর্মস্থলে চলে যান। পরে তাঁর স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা লাগিয়ে বাইরে যান। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখতে পান, দরজার তালা ভাঙা। ঘরের ভেতরে রাখা স্টিলের সিন্দুকের ড্রয়ারও খোলা রয়েছে।

নাজমুল মিয়া অভিযোগ করেন, বড় মেয়ের বিয়ের জন্য সিন্দুকে রাখা নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। তিনি দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর