শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেটে রাস্তা সংস্কারের দাবিতে অ ব রো ধ

অনলাইন ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সিলেটের শাহপরান বাইপাস এলাকার মুরাদপুর বাজারে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুরাদপুর বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

বিক্ষোভ চলাকালে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূর-দুরান্তের যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, মুরাদপুর বাজার হতে প্রায় কানাইঘাট উপজেলা সদরে যাতায়াতের প্রায় ১০ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তাটির সংস্কারি বহীন অবস্থায় থাকার ফলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয়।

মুরাদপুর বাজারের জমিদার ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও বাজার কমিটির সভাপতি জিল্লু রহমানের সঞ্চালনায় প্রতিবাদে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ, সদস্য ভুট্রো, নায়িম আহমদ, ডা. মেহেরউল্লা, আব্দুর রউফ, ফার্মেসী ব্যবসায়ী ছয়ফুল, আব্দুল করিম, রায়হান, আব্দুলসহ ৩১নং ওয়ার্ডে ও মুরাদপুর এলাকার সর্বস্তরের এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর