রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৫ জন ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), তার ছোট ভাই মো. এনামুল (৩৫) ও গাড়িচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হারুণ বেপারী (৩৫)।

খবর পেয়ে স্থানীয়রা, মাধবপুর ফায়ার সার্ভিস এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খাঁন ও জেলা পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর