শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ১৫

অনলাইন ডেস্ক / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ জুন, ২০২৪
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শিলিগুড়ির রাঙ্গাপানি অঞ্চলে সোমবার এ দুর্ঘটনা ঘটে। ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ৬০ জন।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শিলিগুড়ির রাঙ্গাপানি অঞ্চলে সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ট্রেনটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে যাচ্ছিল। সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।

দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি পণ্যবাহী ট্রেন ধাক্কা দিলে ঘটনাটি ঘটে, তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।’

উত্তর সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৯টার দিকে দুর্ঘটনার সম্মুখীন হয়, তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধার অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর