বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

পাবনা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।


পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন জহিরুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলি বলেন, ‘গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

তিনি জানান, মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর