বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় আপস না করায় গাড়ি পুড়িয়ে হয়রানির অভিযোগ বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ

তৌহিদ-লিটনের ব্যাটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

অনলাইন ডেস্ক / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
তৌহিদ হৃদয়ের মারকুটে ব্যাটিং ও লিটনের দৃঢ়তায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ছবি: আইসিসি ও এপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে অল্প রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ, তবে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের দৃঢ়তায় সেই ধাক্কা সামলে জয় পেয়েছে টাইগাররা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে নেমে ২১ রানের মাথায় কুশল মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অর্ধশতকের আগে ৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় দলটির। এ পর্যায়ে প্যাভিলিয়নের পথ ধরেন কামিন্দু মেন্ডিস।

দলের এ অবস্থা থেকে ২২ রান পর ৭০ রানের মাথায় আউট হন পথুম নিশানকা। তখন চলছিল নবম ওভারের খেলা।

১৫তম ওভারের প্রথম বলে ১০০ রান পূরণ করা শ্রীলঙ্কা হারায় চতুর্থ ও পঞ্চম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৪ রানে থামে লঙ্কানদের রানের চাকা।

লঙ্কানদের দেয়া হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় এক রানে সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

সৌম্য আউটের কিছুক্ষণ না যেতেই দলীয় ৬ রানের মাথায় বোল্ড হন ৩ রান করা তানজিদ হাসান।

দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তুষারার শিকার হয়ে মাত্র সাত রান করে মাঠ ছাড়তে হয় তাকে।

মাত্র ২৮ রানে তিন উইকেট পড়ার পর দলের হাল ধরেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। আউট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন ৩৮ বল থেকে ৩৬ এবং তৌহিদ ২০ বল থেকে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

দলের বিপদে নির্ভরশীল হয়ে ওঠা দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিব আল হাসান। ১৪ বল থেকে ৮ রান করেন তিনি, তবে শেষের দিকে অপরাজিত মাহমুদুল্লাহ দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

আট উইকেট হারিয়ে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ জেতে ছয় বল হাতে রেখে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর