মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

যুবরাজের চোখে বাংলাদেশ বিপজ্জনক দল

অনলাইন ডেস্ক / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

রান উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে। বিশ্বকাপে দলগুলোর শক্তি-দুর্বলতা নিয়ে কাটা-ছেঁড়া শুরু হয়েছে অনেক আগে থেকেই। তবে সেই আলোচনায় বাংলাদেশের নাম খুব একটা খুঁজে পাওাঁ যায় না। সেই আলোচনায় বাংলাদেশের নাম যুক্তও করতে পারেনি সাম্প্রতিক পারফরম্যান্স। বিশ্বকাপে উড়াল দেওয়ার সময় অধিনায়ক শান্তও বলেছিলেন খুব বেশি আশা না করতে। সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাওয়া টাইগারদের নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আইসিসির শুভেচ্ছাদূত হয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করার একপর্যায়ে তিনি বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে। আপনাদের অপেক্ষা (কী ঘটে দেখার জন্য) করতে হবে এবং দেখতে হবে।’

ক্রিকেটের উত্তেজনাপূর্ণ এ সংস্করণে নিজের ফেভারিট দলকেও বেছে নিয়েছেন সাবেক এ ভারতীয় তারকা। জানিয়েছেন তার সেমিফাইনালিস্ট দলের তালিকা। তিনি বলেন, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনো দল)।’

তবে যুবরাজের চোখ এখন আগামী ৯ জুন গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচের দিকে, ‘আমি সে দিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনো (মাঠে এসে) দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ আছে, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’

তবে এবারের বিশ্বকাপে যুবরাজ সিং চ্যাম্পিয়নের ট্রফি দেখছেন ভারতের হাতেই। সাবেক এ তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে। ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শিরোপা জিততে পারে। ভারত আইসিসি ট্রফি জিতেছে অনেক দিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে। আমার প্রত্যাশা (ফাইনালে খেলবে) ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া নয়।’

বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে এখনো ক্রিকেট সেভাবে জনপ্রিয় নয়, মেগা আসরেও সেভাবে দেশটিতে উন্মাদনার কথা সামনে আসছে না। তবে যুবরাজ জানালেন ভিন্ন কথা, ‘এখানে (আমেরিকা) ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর