বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

সাড়ে ৮ ঘণ্টা পর সচল এনআইডি কার্যক্রম

অনলাইন ডেস্ক / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সচল হলো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক সেবা কার্যক্রম। আগামীকাল বুধবার (১৪ মে) সকাল থেকেই নির্বিঘ্নে সেবা পাবেন নাগরিকরা। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে লগইনে ওয়ান টাইম পাসওয়ার্ড না আসায় সারাদেশে (এনআইডি) কার্যক্রম বিঘ্ন ঘটে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা যে প্রতিষ্ঠান থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে থাকি তারা তাদের সিস্টেমের সমস্যা সমাধান করেছে। সকাল থেকে যে ওটিপিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবে।

ইসি কর্মকর্তা বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়; এটা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল। এখন যা সচল হয়েছে। ফলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা নাগরিকরা সেবা পাননি। এখন তো অফিসের সময় শেষ আগামীকাল থেকে নির্বিঘ্নে এনআইডি সেবা পাবেন নাগরিকরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর