সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ধানের চারা নিয়ে বিবাদে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে মাসুক মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

গত বুধবার (৭ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর (ইসলামপাড়া) গ্রামে মাসুক মিয়ার জমিতে তার ছাগল ধানের চারা খেয়ে ফেলায় সোহেল মিয়া ও তার সঙ্গীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা মাসুক মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সোহেল মিয়াকে প্রধান আসামি করে হত্যার মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়াকে (২০) গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িত চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর