সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

“চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ”

ডেস্ক রিপোর্ট / ৪২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক নির্মম নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, কৃষিজমিতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা পুনিল সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) ভোরে নিজ জমিতে কাজ করতে যান পুনিল সিংহ। পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। এ সময় পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তোলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এমন অভিযোগে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় রঞ্জন সিংহ ও তার স্ত্রী সরাসরি জড়িত বলে জানা গেছে। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান গণমাধ্যমকর্মীরা। এ সময় রঞ্জন সিংহ ও তার স্ত্রী প্রকাশ্যে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে গোপনে তারা মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, এটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার বিষয়।

অন্যদিকে, আহত পুনিল সিংহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পরপরই তিনি বিষয়টি খোঁজখবর নিয়েছেন। তিনি বলেন, “ভুক্তভোগীরা আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর