সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে দু’টি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসী। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইয়ামিজ মিয়ার বাড়ির পাশ হতে সুফিয়ান মিয়ার বাড়ির নিকট পর্যন্ত কাবিটা প্রকল্পের ৬ লক্ষ টাকা ও দক্ষিণ রাধানগর ঈদগাহে কাবিখা প্রকল্পে ১ লক্ষ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দু’টি প্রকল্পে অনিয়মের বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে ২০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, শমশেরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার আলী প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। রাধানগর গ্রামের ইয়ামিজ মিয়ার বাড়ির পাশ হতে সুফিয়ান মিয়ার বাড়ির নিকট পর্যন্ত কাবিটা প্রকল্পের ৬ লক্ষ টাকার প্রকল্পে পূর্বের ইটসলিং তুলে পুরনো ইটের কংক্রিট দ্বারা নামমাত্র প্রায় ২শ’ ফুট ঢালাই কাজ সম্পন্ন করেন। রাতের অন্ধকারে ৩ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করার ১৫ দিনের মাথায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। পুণরায় আবারও সিমেন্ট দ্বারা ভরাট করে দায়সারাভাবে প্রায় লক্ষাধিক টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেছেন।

অন্যদিকে রাধানগর ঈদগাহে কাবিখা প্রকল্পে ১ লক্ষ টাকার কাজে কমিটির সভাপতি, সম্পাদক জ্ঞাত নন। ইউপি সদস্য নিজের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু মাটি ভরাট করেছেন বলে প্রচার করেন।

মধ্য রাধানগর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল বাছিত,সাধারণ সম্পাদক সামসুল হক, মধ্য রাধানগর আলমদিনা জামে মসজিদের সভাপতি হাজী মো. আব্দুর রকিব, প্রবাস ফেরত আবিদুর রহমান, সাবেক ইউপি সদস্য জিতু মিয়া ও আবুল লেইছ অভিযোগ করেন জানান, দু’টি প্রকল্পে দেড় থেকে দু’লক্ষাধিক টাকার নামে মাত্র কাজ করে অবশিষ্ট টাকা ইউপি সদস্য আত্মসাৎ করেছেন। এ বিষয়ে আমরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

অভিযোগ বিষয়ে ইউপি সদস্য ছানোয়ার আলী বলেন, কাজে কোন অনিয়ম হয়নি। কাজ এখনো চলমান রয়েছে। কিছু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থে আমার বিরুদ্ধে প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ তুলছেন। অভিযোগ সঠিক নয়। আমার প্রকল্প কাজ পিআইও সরেজমিনে পরিদর্শন করেছেন এবং বিল এখনো উত্তোলন করা হয়নি। তাছাড়া কাজ সঠিক না হলে পুনরায় করা যাবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অভিযোগের কপি ফাইলে রয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর