সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ইয়াবা সম্রাট শিপন আটক

ডেস্ক রিপোর্ট / ৬৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ শিপন মিয়া (৩৮) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। রোববার (২০এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়। আটককৃত মাদক সম্রাট শিপন উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের ছাতির মিয়া ওরফে ছাদির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে এসআই রনি তালুকদার, রাজীব চন্দ্র রায়, এএসআই হামিদুর রহমান, আল আমিন, রবিন মল্লিক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক সম্রাট শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিছ ইয়াবাট্যাবলেট পাওয়া যায়।

কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। রোববার সকালে আটককৃত মাদক ব্যবসায়ী শিপনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর