সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার শহরের বাটা শোরুম এবং কয়েকটি কোমল পানীয়র গোডাউন পরিদর্শন করেছেন পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে তিনি বলেন, মৌলভীবাজার জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। পুলিশ সুপার এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিনহাজুল কবির প্রমুখ ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর