মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মাকে নির্যাতন, সন্তানদের হাতে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার শ‍্যামরকোনা এলাকার বাগর ঘর গ্রামে মাকে নির্যাতনের জেরে ছেলে ও মেয়ে মিলে পিতা মুসলিম মিয়া (৪০) কে হত‍্যার অভিযোগ উঠেছে । এই ঘটনায় ছেলে মুন্না পালিয়ে গেলেও আটক করা হয় মেয়ে জান্নাতুল ফেরদৌসী মুন্নীকে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার পরিবারে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চলে আসছে। গত শনিবার রাতে মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগম (৩২) প্রবাসে যাওয়ার বিষয় নিয়ে মুসলিম মিয়ার সাথে তার ছেলে মেয়ের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা বাবার উপর হামলা চালালে তিনি মারাত্মক আহত হন। মুসলিম মিয়াকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক রোববার তাকে মৃত ঘোষণা করেন।

শ‍্যামরকোনা গ্রামের আব্দুল আহাদ জানান, মুসলিম মিয়ার পরিবারে সব সময় কলহ লেগে থাকত। স্বামী স্ত্রীর মধ‍্যে প্রায়ই ঝগড়া হত। এই ঘটনার জের ধরে ছেলে মেয়ে পিতার উপর হামলা চালায়।

স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুর রহমান বলেন, মৃত মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগমের প্রবাস যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। কিন্তু মা এর পক্ষে সন্তানদের অবস্থান থাকায় এই ঘটনা ঘটতে পারে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর