শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ডলারের বিপরীতে ৩৪ বছরের সর্বনিম্নে জাপানি ইয়েনের দর

অনলাইন রিপোর্ট / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে গত ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে জাপানি মুদ্রা ইয়েনের দর।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার ইউএস ডলারের বিপরীতে ১৬০ দশমিক ১৭ শতাংশ দরপতন হয়েছে জাপানি ইয়েনের, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ। এমন বাস্তবতায় মুদ্রাটির দরপতন রোধে ২০২২ সালের শেষের দিকের পর জাপান সরকার ফের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান (বিওজে) দীর্ঘদিন ধরে খুব কম সুদহার বজায় রেখেছে। এর মধ্যেই ২০২১ সালের শুরু থেকে ধারাবাহিকভাবে ডলারের বিপরীতে দরপতন হচ্ছে ইয়েনের।

বিওজে গত মাসে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার বাড়ায়, কিন্তু এরপরও ঠেকানো যায়নি ইয়েনের দরপতন।

আল জাজিরা জানায়, দুর্বল ইয়েন জাপানের রপ্তানিকারকদের মুনাফা বাড়াতে সহায়তার পাশাপাশি পূর্ব এশিয়ার দেশটিতে বেড়াতে আসা পর্যটকদের পকেট ভারী রাখতে সাহায্য করেছে। অন্যদিকে জাপানি মুদ্রার মানের এ অবনমনের ফলে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে বিভিন্ন পরিবারের বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

জাপানের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বলেছেন, তারা ডলার ও ইয়েনের বিনিময় হারে বড় ধরনের উত্থান-পতন রোধে ব্যবস্থা নিতে প্রস্তুত, তবে দীর্ঘ সময় ধরে মুদ্রার দরপতন হতে থাকলেও এ নিয়ে হস্তক্ষেপ করেননি তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর