রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন

সালাহউদ্দিন শুভ / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ মহা পরিদর্শকের কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি উপ মহা পরিদর্শকের কার্যালয় থেকে বের হয়ে শহর ঘুরে আবার তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দিসবটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ মহা-পরিদর্শক মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

শ্রম পরিদর্শক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-পরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশী চা সংসদের সিলেট বিভাগীয় চেয়ারম্যান জিএম শিবলী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, মৌলভীবাজার অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মো আব্দুর রব, টি স্টাফ এসোসিয়েশনের সহ সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর