মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে গাড়িচাপায় পিষ্ট হয়ে প্রান গেল ১২ ফুটের অজগরের

সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের মৌলভীবাজার / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া সড়কে রাস্তা পাড়াপাড়ের সময় গাড়িচাপায় পিষ্ট হয়ে প্রান গেছে ১২ ফুটের অজগরের। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সামনে এ ঘটনা ঘটে। অজগরটিকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান বন বিভাগ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, লাউয়াছড়ায় বনের ভেতরে যানবাহন চলাচলের জন্য বন বিভাগ দিক-নির্দেশনা দিয়ে সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু কেউ সেটা মানে না। যেমন খুশি তেমন চলাচল করে সকল ধরনের গাড়ি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় রাস্তায় চলাচলকারী গাড়ির চাপায় ১২ফুট লম্বা অজগরটিকে পিষ্ট হয়ে মারা যায়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে লাউয়াছড়া বনের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সামনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে অজগর সাপকে মৃত অবস্থায় দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের লোকজন মৃত অজগরটিকে উদ্ধার করে জানকীছড়ায় মাটিচাপা দেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর