শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচন-প্রথম ধাপ বড়লেখায় তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন

সালাহউদ্দিন শুভ / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার তারা অনলাইনে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগ নেতা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।

চার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, তালামীয নেতা ও মাধ্যমিক স্কুলের শিক্ষক সামছুল ইসলাম এবং জমিয়ত নেতা আবিদুর রহমান। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর