শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হবিগঞ্জে প্রাণের চিপস ফ্যাক্টরিতে আগুন, নিহত ১

অনলাইন ডেস্ক / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে পার্কের ভেতরে ‘প্রাণ রিয়েল চিপস লাইন’ নামে ফ্যাক্টরিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য প্রবেশ করছিলেন। এ সময় দেখা যায়, বহুতল ভবনের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম।

প্রাণের জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।

তিনি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

ঘটনার পর জেলা প্রশাসক মোছা জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, একজন নারী শ্রমিক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান। এছাড়া আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর