শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ৩০৮১ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী চাল উপহার

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

২০২৩- ২৪ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে ৩০৮১ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৯ এপ্রিল দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ট্যাগ অফিসার মুরশেদা মেরিনা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী সহ কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গনমাধ্যমকর্মীবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর