রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

মৌলভীবাজারে ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার

প্রতিনিধি শ্রীমঙ্গল: / ৩১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

পর্যটন জেলা মৌলভীবাজারের ইট-পাথরের নগরীর আনাচে-কানাচে, পথে-প্রান্তরে দেখা মেলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের। জীবনের সুখ-দুঃখ, হারানোর গল্প, পাওয়া না পাওয়ার হিসাব কষে তারা প্রতিনিয়ত। কারও বাবা নেই, কারও মা নেই অথবা দু’জনেই পাড়ি দিয়েছেন পরপারে। রেখে গেছেন অসহায় শিশু সন্তান। যাদের এই সমাজ বলে পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশু।ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই মানুষগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। সুবিধাবঞ্চিত এই শিশুরা নিরুপায় হয়ে অপেক্ষায় বসে থাকে একটু সহানুভূতি অথবা কিছু পাওয়ার আশায়।

তাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (৬ই এপ্রিল) শনিবার বিকাল ৩ ঘটিকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় “মেহেদির রঙ্গে নতুন বসনে,পর্ব-৯” ইভেন্ট। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দেওয়া হয়। ঐসব সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের ছোট ছোট হাতে মেহেদি পরিয়ে দেন সেচ্ছাসেবীরা। সেইসাথে প্রত্যেক শিশুদের মেহেদি রাঙা হাতে তুলে দেওয়া হয় একটি ভালোবাসার ঈদ উপহারের প্যাকেট যার মধ্যে তাদের জন্য ছিল ঈদের নতুন জামা এবং ঈদের দিন মিষ্টি মুখ করার জন্য কিছু উপকরণ।

প্রকৃতপক্ষে পবিত্র ঈদ-উল-ফিতরের যে খুশি তা সমাজের অধিকার বঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতেই এই ছোট্ট প্রয়াস।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভিবিডি সিলেট ডিভিশনাল বোর্ডের সভাপতি মো. শামীম মিয়া,সহ-সভাপতি সুমিত বর্ধন। ভিবিডি এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং ভিবিডি মৌলভীবাজারের সভাপতি সাইফুল ইসলাম,সহ-সভাপতি সোহাগ মিয়া সাধারণ সম্পাদক কাজী গোলাম রায়হান, পিআরও নাইমুর রহমান, এইচআরও রোমান উদ্দিন, ট্রেজারার ফারিয়া আক্তার, পিও শাহ ঔশী জালাল সহ কমিটি ও সাধারন সেচ্ছাসেবীরা। দুপুর ১২ টা থেকে শুরু হয় এ কর্মসূচীর কর্ম ব্যাস্ততা সকলের সন্মিলিত অংশগ্রহণের মাধ্যমে উক্ত কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর