শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

অনলাইন ডেস্ক / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে পৌর শহরের পূর্ব নাওডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী রুস্তম আলী জানান, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মৎস্য চাষি রুস্তম আলী ও সুদর্শন চন্দ্রের ছেলে দিবল চন্দ্র বাড়ির পার্শ^বর্তী ৭ একর জমির পুকুর ৫ বছরের জন্য লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কোন এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়। রাতেই মাছগুলো ভেসে বেড়াতে দেখে উপজেলা মৎস্য অফিসে খবর দেয় তারা। সকাল হতেই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার বলেন, রাতে খবর পেয়েছি। খবর পেয়ে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর