বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে

কমলগঞ্জে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনে ব্যবসার সুনাম বিনষ্টের পায়তারার প্রতিবাদে বস্ত্র বিতান মালিকের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

অনাকাঙ্খিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিসমিল্লাহ্ ক্লথ স্টোর এর ব্যবসায়ের সুনাম বিনষ্টের পায়তারার প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। গত ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কাযার্লয়ে সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠানের মালিক নোমান আহমদ।

লিখিত বক্তব্যে নোমান আহমেদ বলেন, মঙ্গলবার বিকালে নাম না জানা চারজন মেয়ে ক্রেতা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকার কাপড় ক্রয় করেন। এর ঘন্টাঘানেক পর একজন বয়স্ক মহিলা এসে বলেন ড্রেসের সাথে পায়জামা নেই। আমি ওই ড্রেসের জন্য একটি পায়জামা দিয়ে দেই। পরে মহিলা ক্রেতা কাপড় পছন্দ হয়নি দাবি করে টাকা ফেরত চান। তখন ওই মহিলা ক্রেতাকে জানাই আপনার কাছে আমি কোন কাপড় বিক্রি করিনি। যাদের কাছে কাপড় বিক্রি করেছি তারা আসলে আলোচনা করে দেখা যাবে। কিচ্ছুক্ষণ পরেই মহিলা ক্রেতার সাথে কয়েকজন যুবক এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে দোকান থেকে নামিয়ে মারার হুমকি দেয়। এসময়ে মহিলা ক্রেতা নিরাপদ দুরত্বে অবস্থান করেন। হামলাকারীরা আমার কোন কথা না শুনে গালাগালি করে আমার উপর আক্রমনের চেষ্টা করলে দোকানের কর্মচারীদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আমার দোকানে আসা কয়েকজন শিশু ও মহিলা ক্রেতাও হামলার শিকার হন।

এই ঘটনার পর পরই পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে হামলাকারীরা দলবদ্ধভাবে আমার দোকানে আসেন। পুলিশের কথা অমান্য করে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে গলায় চেপে ধরে। ঘটনার পর শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান ও সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল তারাবি নামাজের পর বিষয়টি দেখার আশ্বাস দেন এবং দোকান বন্ধ রাখেন। তারা রাস্তায় পেয়ে আমার দোকানের কর্মচারী টিপুল ও আবুলকে মারধোর করে। ভিতর বাজারের খোলা দোকানে আমার বয়স্ক বাবার উপর হামলা চালায়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দের কথা অমান্য করে একইভাবে ভিতর বাজারে বড় ভাই মিজানুর রহমানকেও মারধোর করে।

প্রকৃত এই ঘটনাকে প্রকাশ না করে বিভ্রান্তিকর এবং একতরফাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করেন নোমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর