মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মসজিদের অজুখানা থেকে নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে বুধবার রাত একটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মসজিদের অজুখানায় নবজাতকটিকে কেউ একজন রেখে যায়। কান্না শুনে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতে নবজাতককে হাসপাতালে নেয়া হয়।

‘এরপর প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যার পাশাপাশি খাবারের জন্য দুধের ব্যবস্থা করেছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর