শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ঈদ যাত্রা: ২ এপ্রিল থেকে অগ্রিম আসন বিক্রি করবে বিআরটিসি

অনলাইন ডেস্ক / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে অন্য পরিবহনগুলোর মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম আসন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা এসব আসন কিনতে পারবেন।

রোববার বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সেখানে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। এ উপলক্ষে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

৩ এপ্রিল থেকে ট্রেনের ফিরতি টিকিট: আগামী ৩ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘরে ফেরার মতোই এ পর্বেও টিকিট দেওয়া হবে টানা সাত দিন। আগামী ১১ এপ্রিল ঈদ ধরে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৩-৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এবার ফিরতি টিকিট বিক্রির পালা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের টিকিট। ৪ এপ্রিল দেওয়া হবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ১৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে। ফিরতি সব টিকিট পাওয়া যাবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর