শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এডভোকেট মো. কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ও বক্তারা মাহে রমজানের ফজিলত, সংযম, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রহিমপুর ইউনিয়নের সভাপতি মো. আতাহার খাঁন, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এবাদুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নেতা মো. কামাল উদ্দিন, মহানগর জামায়াতের যুগ্ম সম্পাদক এডভোকেট মো. আব্দুর রব, সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহু এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. দুরুদ আহমদ।

সভায় সভাপতির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রিন্সিপাল মো. মাসুক মিয়া বলেন, মাহে রমজান মুসলমানদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ। তিনি রমজানের শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর