শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ মার্চসকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভাধীন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থীর মধ্যে ৩৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, সুনামগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) আবির শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর