মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“আজকের বাংলা” ক্যা/ন্সার হাস/পাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনকে কু/পিয়ে জ/খম করেছে দু/র্বৃত্তরা মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী কমলগঞ্জে ‘ব্রীজ আছে, রাস্তা নেই’ এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা সংসদে শমশেরনগর বিমানবন্দর নিয়ে জোরালো বক্তব্য: এম নাসির রহমান ও হাজী মুজিবকে কমলগঞ্জবাসীর অভিনন্দন “চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার

হাওরে মাছ ধরতে গেলে পায়ুপথ দিয়ে ঢুকে যায় কুঁচিয়া, অতঃপর…

সালাহউদ্দিন শুভ / ৩৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

প্রতিদিনের মতো আজও কুঁচিয়া ধরতে যান মৌলভীবাজারে হাইল হাওরে কুঁচিয়া ধরতে জেলে সম্রা মুণ্ডা। এসময় তার পায়ুপথ দিয়ে ঢুকে গিয়েছিল একটি কুঁচিয়া। রাতে পেটে ব্যাথা হলে ছুটে যান মৌলভীবাজার সদর হাসপাতাল সকালে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পেটের ভিতর থেকে জীবিত অবস্থায় একটি কুঁচিয়াটি বের করা হয়। ঘটনাটি গত শনিবার বিকেলের। ভুক্তভোগী জেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চাবাগানের সম্রা মুণ্ডা (৬০)।

পরিবার সুত্রে জানা যায়, তাঁর স্ত্রী বাগানে চা শ্রমিকের কাজ করেন। দুই ছেলেকে নিয়ে তিনি কুঁচিয়া ধরেন। শনিবার সকালে ছোট ছেলে তপন মুণ্ডাকে সঙ্গে নিয়ে জেলার হাইল হাওরে কুঁচিয়া ধরতে যান। সকাল থেকে বিকেল পর্যন্ত কুঁচিয়া ধরেন সম্রা।

বাবা–ছেলের সঙ্গে কথা বলে জানান, থলেতে ভরার জন্য দুই হাতে দুটি কুঁচিয়া ধরেন সম্রা মুণ্ডা। কিন্তু থলেতে ভরার আগে কাদামাটিতে পা পিছলে তিনি পড়ে যান। একপর্যায়ে হাত থেকে কুঁচিয়া দুটি ছুটে যায়। এর মধ্যে একটি তাঁর পরনের প্যান্টের মধ্যে ঢুকে পড়ে। একপর্যায়ে পায়ুপথ দিয়ে কিছু একটা ঢুকে পড়ার অনুভূতি পান তিনি। তখন বিষয়টি তেমন গুরুত্ব দেননি সম্রা মুণ্ডা।

সম্রা মুণ্ডা জানান, তাঁদের বাড়ি থেকে হাইল হাওরের দূরত্ব প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। তিনি হাওর থেকে এলাকায় ফিরে কুঁচিয়াগুলো বিক্রি করেন। আড়াই কেজি প্রায় ৮০০ টাকায় বিক্রির পর বাড়ি ফেরেন। বাড়ি ফিরে কাউকে কিছু বলেননি। রাতে বাড়িতে থাকা একটি কুঁচিয়া রান্না করে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করেন।

পরের দিন সকালে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সম্রা মুণ্ডা। এরপর ছোট ছেলেকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে চিকিৎসককে পায়ুপথ দিয়ে ঢুকে যেতে পারে বলে জানান। পরে সেখান থেকে সম্রা মুণ্ডাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সম্রা মুণ্ডার ছেলে তপন মুণ্ডা বলেন, বাবাকে হাসপাতালে নিয়ে আসার পর এক্সরে পরীক্ষা দেওয়া হয়। এক্সরেতে পেটের ভেতরে লম্বা কিছুর উপস্থিতি দেখা যায়। এরপর রোববার রাতে অস্ত্রোপচার করে জীবিত অবস্থায় কুঁচিয়াটি বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, কুঁচিয়াটি পেটের ভেতরে জীবিত অবস্থায় ছিল। অস্ত্রোপচার করে প্রায় দুই ফুট লম্বা কুঁচিয়া মাছ বের করা হয়েছে। সেটি আরও বেশি সময় থাকলে ওই জেলের মৃত্যু হতে পারত।

ওই চিকিৎসক জানান, কুঁচিয়াটি সম্রা মুণ্ডার পেটের মধ্যে কিছু নাড়ি কেটে ফেলেছে, যার কারণে পায়খানার রাস্তা বন্ধ রেখে আপাতত নল দেওয়া হয়েছে। দেড় মাস পর আরও একটি অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর