মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

শ্রীমঙ্গলে নানা আয়োজনে দোল উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে দোল উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার ২৫ শে মার্চ সকালে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার সার্বজনীন শ্মশানঘাট সংলগ্ন মাঠে সবুজবাগ সার্বজনীন দোল উদযাপন পরিষদের আয়োজনে এ দোল উৎসব উদযাপন করা হয়। উৎসবে নানা বয়সের মানুষের আগমন ঘটে, সেই সাথে রঙ মেখে নিজেকে সাজিয়ে তোলার মাধ্যমে উদযাপন করা হয় দোল উৎসব।

সবুজবাগ এলাকার দোল উৎসবে গিয়ে দেখা যায়, মাঠে সাজানো প্যান্ডেল, প্যান্ডেলের একপাশে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করে পূজা অর্চনা চলছে, অন্যপাশে রঙ খেলছেন এখানে আসা সনাতনধর্মালম্বীরা। এদের মধ্যে বেশীরভাগই তরুন তরুনী। নানা রঙের কাপড় পরে এসে মুখমন্ডলে রঙ মাখিয়ে চলছেন সবাই। সেই সাথে হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কাঠি নৃত্য, ধামাইল নৃত্য। এখানে উপস্থিত অনেককেই গালে রঙ মাখিয়ে ছবি তুলতে দেখা গেছে। একে অন্যের গায়ে রঙ লাগিয়ে দোল উৎসবের সূচনার পর দুপুরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। এর আগে সবুজবাগ এলাকায় নগরকীর্তন করেন সনাতন ধর্মালম্বীরা।

সবুজবাগ সার্বজনীন দোল উৎসব উদযাপন পরিষদের উদ্বোধক ও স্থানীয় ইউপি সদস্য পিয়াস দাশ বলেন, গত চার বছর ধরে আমরা সবুজবাগ এলাকায় এই দোল উৎসব আয়োজন করে আসছি। এখানে পূজাঅর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙ খেলা হয়। সবাই উৎসবমুখর পরিবেশে এই দোল উৎসব উদযাপন করছেন।

জানা যায়, দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনূষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন, সেই ঘটনা থেকেই দোল উৎসবের উৎপত্তি হয়।

দোলযাত্রার দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহে আবির দিয়ে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এর পর ভক্তরা আবির দিয়ে পরস্পর রঙ খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর