শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা (রাত) সাড়ে সাতটায় ভাষণ দেবেন।’

আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, সোমবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ১২ মিনিটে। এর অর্থ হলো সাড়ে সাতটায় রাত শুরু হয়ে যাবে।

বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর পঞ্চম মেয়াদে ও টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর