সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মৌলভীবাজার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৮০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার (২২ মার্চ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর