সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

সিলেট টেস্ট: দারুণ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগাল বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরও দুই ব্যাটারকে। টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা আরও এক ব্যাটারকে হারিয়েছে। এবারও আক্রমণে খালেদ থাকলেও রানআউটের ফাঁদে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৪৮ রান।

এই টেস্টে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। বাংলাদেশের ১০৩তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ২১ বছর বয়সী রানার।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১টিতে এবং লঙ্কানরা ১৮টিতে জিতেছে। ৫টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মোমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

শ্রীলংকা একাদশ : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর