শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার

সালাহউদ্দিন শুভ / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অভিযান চালিয়ে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। এসময় বন বিভাগের উপস্থিতির খবর শুনে শিকারী পালিয়ে যায়। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে অন্য পাখিদের ধরে বাজারে বিক্রি করতেন ওই শিকারি। বৃহস্পতিবার (২১মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকায় এই অভিযান করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগের অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া,বাঘমাড়া ক্যাম্পের বিট অফিসার জুলহাস পাটুয়ারী, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট তাজুল ইসলাম প্রমুখ।

বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম ও কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া বলেন, ‘মানুষকে বোঝাতে হবে পাখি ও বন্যপ্রাণী আমাদের পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। পাখি শিকার রোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে বা কেউ ধরলে সঙ্গে সঙ্গে বন বিভাগ ও আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ শীত মৌসুমে হাওর ও অন্যান্য জায়গায় অতিথি পাখি আসে। এ সময় প্রায়ই পাখি শিকারের কথা বেশি শোনা যায়।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বন বিভাগ যায়। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পাখি ধরার সরঞ্জামসহ ৫টা তিলা ঘুঘু পাখি নিয়ে আসি। পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর