শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

হবিগঞ্জে পিকআপভ্যান উল্টে নিহত ২

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে কাঠ বোঝাই পিকআপভ্যান উল্টে জহুর মিয়া ও নুরুল আমিন নামে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার রাত ৮ টার দিকে উপজেলার পুটিজুরী ইউপির ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া পিকআপভ্যান বোঝাই দিয়ে নিজ ঘরের দরজা জানালার কাঠ নিয়ে বাড়িতে আসছিলেন। পিকআপভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী নামক স্থানে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।

এ সময় পিকআপভ্যানে থাকা উপজেলার হিলালপুর গ্রামের চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া, মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া, উপজেলার অলুয়া গ্রামের সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন এবং উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক পথচারীরা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাওয়ার পথে নুরুল আমিনের মৃত্যু হয়।

বাহুবল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর