মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“আজকের বাংলা” ক্যা/ন্সার হাস/পাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনকে কু/পিয়ে জ/খম করেছে দু/র্বৃত্তরা মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী কমলগঞ্জে ‘ব্রীজ আছে, রাস্তা নেই’ এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা সংসদে শমশেরনগর বিমানবন্দর নিয়ে জোরালো বক্তব্য: এম নাসির রহমান ও হাজী মুজিবকে কমলগঞ্জবাসীর অভিনন্দন “চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার

মাহে রমজান উপলক্ষে শমশেরনগরে ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার

সালাহউদ্দিন শুভ / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের আয়োজনে দিনব্যাপী মাহে রমজানের তাৎপর্য শীক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। শমশেরনগর ইউনিয়ন ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের সভঅপতি মাওলানা হেলাল উদ্দীনের সভাতিত্বে শনিবার দুপুরে স্থানীয় জন মিলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুল ইসলমামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমমেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, শিক্ষক বশির আহমদ, ইউপি সদ্স্য ফারুক আহমদ ও ইউপি সদস্য আবু বকর সিদ্দিক। বিষয়ের উপর আলোচনায় অংশ নেন মাওলানা মতিউর রহমান, মাওলানা মো. আবুল কালাম, মাওলানা মো. শোয়াইব আহমদ, মাওলানা হাফেজ সাজ্জাদুর রহমান,মাওলানা মো, শিব্বির আহমদ মাওলানা মো. মছদ্দর আলী মাওলানা মো. হাসান আহমদ, মাওলানা মো. আবু বক্কর, মাওলানা মোবাশ্বির আলী, মাওলানা আব্দুল করিম ও মাওলানা আব্দুল হামিদ।

সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে ৪৭ টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের নিয়ে ইমাম মোয়িাজ্জিন ঐক্য পরিষদ গঠন করায় প্রশংসা করে বক্তারা বলেন, ইসলাম রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধর্ম প্রচার করতে হবে। আসন্ন রমজান মাসে যেন সকল মসজিদে একই নিয়মে একই সময়য়ে ৫ ওয়াক্তের নামাজের আজান প্রচার করা হয়। তারাবির নামাজও একই নিয়মে পড়া উচিত। হাট বাজারে রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসীরা ব্যবসা করারও আহ্বান জানানো হয়।

সবশেষে আসন্ন রমজান মাস পালন উপলক্ষে শমশেরনগর ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে করা রমজানের ক্যালন্ডার মোড়ক উন্মোচন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর